এতদ্দ্বারা অত্র বিদ্যালয়ের সকল শিক্ষার্থী ও তাদের অভিভাবকগণের অবগতির জন্য জানানো যাইতেছে যে, আগামী ০১/০৯/২০২৫ খ্রি. তারিখ থেকে ০৯ মাস থেকে ১৫ বছর বয়সী সকলকে টাইফয়েড রোগ প্রতিরোধের জন্য টিকা দেওয়া হবে। এই টিকা গ্রহনের জন্য অত্র বিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের ১৭ ডিজিটের জন্ম সনদ দিয়ে রেজিস্ট্রেশন বিদ্যালয় থেকে করে দেওয়া হবে। রেজিষ্ট্রেশন ও টিকা কার্ডের ফি বাবদ ২০/- শ্রেণি শিক্ষকের নিকট জমা দিয়ে টিকা কার্ড সংগ্রহ করার জন্য নির্দেশ দেওয়া হলো।
